ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামিন চাইতে গিয়ে বিএনপির ১৬ নেতাকর্মী কারাগারে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৫ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই আসামিরা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির হয়ে ফের জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান নওগাঁর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল।

কারাগারে যাওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন, পত্নীতলা উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বায়েজিদ রায়হান (শাহিন), নজিপুর পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, আকবরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ও সহ-সভাপতি জুয়েল, পত্নীতলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, শাহির হোসেন, নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, নজিপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন কবির জামাল, নজিপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি কর্মী লিটু ফকির, সুব্রত কুমার, যুবদল কর্মী উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসান এবং পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে নজিপুর বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মিটিং শেষে বাড়ি ফেরার পথে নজিপুর পৌরসভার বাদপুঁইয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বাপ্পী চক্রবর্তী নামে এক আওয়ামী লীগ কর্মী বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

এ মামলায় ওই ১৬ নেতাকর্মী ছয় সপ্তাহ আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার নওগাঁর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিন চাইলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

আসামিপক্ষের আইনজীবী মিনহাজুল আবেদীন বলেন, বুধবার সকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ জন নেতাকর্মী হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তবে আদালত তা নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তীতে আবার জামিন চাইবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102