ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাওয়াই মিঠাইয়ে ক্যানসারের উপাদান!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

চিনিযুক্ত গোলাপী ও সাদা রঙের মুখে মিলিয়ে যাওয়া শিশুদের মুখরোচক খাবার হাওয়াই মিঠাই। শিশুদের পছন্দের এই খাবার ভারতের কয়েকটি রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে জানা যায়, হাওয়াই মিঠাইয়ে ক্যানসারের উপাদান বিদ্যমান।

গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্য সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হাওয়াই মিঠাইয়ের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী পদার্থ রোডামাইন-বি’র উপস্থিতি নিশ্চিত হওয়ার পর রাজ্যজুড়ে এই মিষ্টান্ন বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে পদুচেরিতে হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যান্য রাজ্যেও এর নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভয়ংকর। তামিলনাড়ুর চেন্নাই শহরের খাদ্যনিরাপত্তা কর্মকর্তা ডি সতীশ কুমার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হাওয়াই মিঠাইয়ে যে বিষাক্ত উপাদান রয়েছে, তা ক্যানসার সৃষ্টি করতে পারে এবং শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গে তা ছড়িয়ে পড়তে পারে।

রোডামিন-বি কোনো কিছুতে ব্যবহার করলে তা গোলাপি আভা দেয়। বস্ত্র, প্রসাধনী ও কালি শুকাতে এই রাসায়নিক ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে, এই রাসায়নিক ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোপ ও ক্যালিফোর্নিয়ায় খাবারে এর ব্যবহার অবৈধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102