ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাদারীপুরে হাতবোমা ফাটিয়ে বাড়িঘর ভাঙচুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৯ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর, ক্লাব ও মিনি স্টেডিয়ামে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১৪ জনের নামে মামলা হলে মূল অভিযুক্ত জামাল খন্দকার গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল বেপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুলের পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে জামাল ও তার লোকজনের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বাবুল ও তার সমর্থক মজিবর হাওলাদারের বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাব ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম ভাঙচুর করে হামলাকারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১৪ জনের নামে কালকিনি থানায় মামলা দায়ের করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জামালকে গ্রেপ্তার করে পুলিশ।

ক্ষতিগ্রস্ত বাবুল বেপারীর ছোট ভাই আবুল হোসেন জানান, হঠাৎ করে দুইদিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালায়। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে লুটপাট করে পালিয়ে যান তারা। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102