ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চবিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯০ শতাংশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩০ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের চট্টগ্রাম বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।

এর মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয় ৪৫ মিনিট এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয় ৪৫ মিনিট।
‘খ’ ইউনিটের চবি কেন্দ্রের সমন্বয়ক আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বাংলানিউজকে বলেন, ‘খ’ ইউনিটে চবি কেন্দ্রে ৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৪৪৭ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৯০ দশমিক ৯১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৭৪৫ জন। অনুপস্থিতির হার ৯ দশমিক ৯ শতাংশ।

এ বছর ঢাবির চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার্থী মোট ২ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। সে হিসেবে আসনপ্রতি লড়বেন ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৯৩৪ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ২৭৯টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ৪২ জন শিক্ষার্থী লড়াই করছে।

এ বছর ঢাবির ৩ ইউনিটের পৃথক পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে অংশ নিবেন ২২ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102