ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-ভাঙচুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬২ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গার্মেন্টসের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও ভাঙচুর করছেন অন্যান্য শ্রমিকরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত শ্রমিকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তিনি স্থানীয় একটি গার্মেন্টসের নারী পোশাক শ্রমিক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের দ্রুতগতির একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গার্মেন্টস শ্রমিক ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় পোশাক শ্রমিক ও এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক নিহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102