ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মিলিটারি বাসায় এসে সারারাত বসেছিল, আমি তো লুফে নিতে পারতাম’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯২ বার পঠিত
ড. ইউনূস

২০০৭ সালে ‘ওয়ান ইলেভেন’-পরবর্তী ঘটনা প্রসঙ্গে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাষ্ট্রপরিচালনা করতে চাইতাম, তা হলে যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম! রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন?

শুক্রবার বাংলাদেশ সময় রাতে ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অংশ নিয়ে এ মন্তব্য করেন নোবেলজয়ী ড. ইউনূস।

ড. ইউনূস বলেন, আমি যদি ক্ষমতা-ই চাইতাম, তা হলে বলতাম— চলেন কী করতে হবে, কোন জামাটা পরতে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি৷ আমি তো সেটি করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি। সারারাত ধরে তর্ক করেছি যে— না ভাই, আমাকে দিয়েন না। আমি এ কাজের জন্য উপযুক্ত না। আপনারা অন্য লক্ষ্যে যান।

ড. ইউনূস বলছিলেন, কিন্তু তারা আমার ওপর মন ঠিক করে ফেলেছে, আমাকেই নিতে হবে। আমিও বারবার বললাম তাদের। শেষে তারা নিরাশ হয়েই ফিরে গেল এই বলে যে, সকালবেলায় আবার আসব। সকালবেলায় এলে তখন আপনি আমাদের বইলেন— আপনি রাজি আছেন। আমি বললাম— না, সকালবেলায় এলেও একই কথা পাবেন।

কারণ এটা তো এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদের বলছি। অত্যন্ত পরিষ্কারভাবেই আপনাদের বলছি। না হলে তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যেতাম।

ড. ইউনূস প্রশ্ন করেন, কে ছাড়ে? দেশের, সরকারের প্রধান হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে…। বাংলাদেশে এমন কয়জন মানুষ আছে যে বলবে— না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে— আমি নাকি ১০ বছর চেয়েছি! বছর নিয়ে তো প্রশ্নই ওঠে না! (তারা) প্রশ্ন করে যে, আগামীকাল সকালবেলায় আপনি শপথগ্রহণ করবেন? আমি বললাম, না করব না। এর পর তো ১০ বছর… এই কাণ্ড…৷ আমি ১০ বছর দিয়ে করবটা কি? আমি তো বলেছি— আমি এই কাজের জন্য নই। দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না। আমি জানি না, এটা কীভাবে করতে হয়। আমি যেটা জানি, সেটা করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102