ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলছাত্রীর: টানে সিলেট থেকে নাটোরে আরেক স্কুলছাত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮০ বার পঠিত
নাটোর সদর থানা

ফেসবুকে পরিচয় দুই স্কুলছাত্রীর। এরপর দুজন দুজনকে বিয়ে করতে চায়। এক পর্যায়ে সিলেট থেকে একজন চলে আসে নাটোরে। বিষয়টি জানাজানি হলে খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ দুজনকেই উদ্ধার করে নাটোর থানায় নিয়ে আসে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মেয়েদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এদের ভেতর একজনের বাড়ি নাটোর সদর উপজেলার একডালায় এবং অন্যজনের বাড়ি সিলেটের কোতোয়ালি থানায়।

এদের মধ্যে একজন জানায়, সাত মাস আগে তাদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠ বন্ধু ও পরে সমকামিতার সিদ্ধান্ত নেয় তারা। এক পর্যায়ে বিয়েরও সিদ্ধান্ত নেয়।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেলে একডালা এলাকায় তারা বিয়ের সিদ্ধান্ত নিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাদের নিয়ে আসে। দুই স্কুলছাত্রীকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102