ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাথমিকভাবে বন্ধ হবে ৫০০ ইটভাটা: পরিবেশমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭১ বার পঠিত

ফেনী: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (এমপি) বলেছেন, পর্যায়ক্রমে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে এবং সেগুলো যেন আবার চালু হতে না পারে তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে।

সরকার ধীরে ধীরে পুরোপুরি ব্লকের দিকে ঝুঁকতে চায়। এ নিয়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হবে। ইটভাটা মালিকরা চাইলে প্যাকেজগুলো নিতে পারেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে অনুষ্ঠিত বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সভায় তিনি কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, জেলা প্রশাসক শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেখানে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও সাংবাদিক নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102