ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালিহাতী প্রেস ক্লাবের সভাপতি রঞ্জন, সম্পাদক মিল্টন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রেস ক্লাব নির্বাচনে দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত সভাপতি ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোল্লা মুশফিকুর রহমান মিল্টন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফল ঘোষণা করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ।

অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ডেইলি অবজারভার প্রতিনিধি কামরুল হাসান মিয়া, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক আজকের দর্পণ প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ পদে আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মানবজমিন প্রতিনিধি শাহীন আলম , ক্রীড়া সম্পাদক বাংলাদেশের আলো প্রতিনিধি নুর-নবী রবিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খোলা কাগজ প্রতিনিধি শামীম আল মামুন।

কার্যনির্বাহী কমিটির বিজয়ী সদস্যরা হলেন, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান মতিন, মীর আনোয়ার হোসেন, হুমায়ূন কবির, গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহযোগী নির্বাচন কমিশনার টাঙ্গাইল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম আল মামুন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102