ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৮ বার পঠিত

নওগাঁ জেলা কারাগারে বাদশাহ প্রামাণিক (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ওই হাজতিকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রাত ৮টার দিকে তীব্র বুক ব্যথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন ওই হাজতি।

বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি।

জেল সুপার নজরুল ইসলাম বলেন, রাতেও বাদশাহ স্বাভাবিক ছিলেন। সবার সঙ্গে গল্পে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে রাতে বাদশাহকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জরুরি বিভাগে অচেতন অবস্থায় বাদশার ইসিজি করলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরও বলেন, এ নিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিল না। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102