ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে মাদক মামলায় কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬১ বার পঠিত

নড়াইলে তরিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর থানার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুপুর দেড়টায় নড়াইলের পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোডের মুরাদ শেখের বাড়ির পাশে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময়, তরিকুলকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে পুলিশ।

পরে এ ঘটনায় কালিয়া থানায় একটি মাদক মামলা করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় এ দণ্ডাদেশ দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102