ads
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭১ বার পঠিত

গ্যাস সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট চলছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন শ্রমিকরা।

সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ডগুলো থেকে ছেড়ে যাচ্ছে না আঞ্চলিক ও দূরপাল্লার কোনো বাস। চলাচল করছে না কোনো ধরনেরই যানবাহন। পরিবহন সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিশেষ করে চরম ভোগান্তি পোহাতে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীরা রিকশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেছেন। এছাড়াও যানবাহন বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে চাকরিজীবীদের। যানবাহন না থাকায় অনেকে হেঁটে অফিসে গেছেন।

এর আগে গত রোববার নগরীর কোর্ট পয়েন্টে একটি মানববন্ধন কর্মসূচি থেকে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনভর মাইকিং করে সিলেটে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয় পরিবহন শ্রমিকদের।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফরে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়িগুলোর চালক। শধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণরা।

পরিবহন নেতারা বলছেন- সিলেটে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্না দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েক বার আন্দোলনও করা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102