ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহের রাঙ্গিয়ারপোতা এলাকায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৭ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় ট্রেনের ধাক্কায় ফাহাদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

ফাহাদ হোসেন একই গ্রামের কুয়েত প্রবাসী আব্দুস সামাদ সর্দারের ছেলে। সে এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে ফাহাদ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে গ্রামের মাঠে যাচ্ছিল। পথে রেলক্রসিংয়ে খুলনা থেকে রাজশাহীগামী রূপসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102