ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একমাসের ছুটি নিয়ে চারমাস অনুপস্থিত!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯২ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার (জেএফসিএল) ইন্সট্রুমেন্ট শাখার উচ্চ দক্ষ কারিগর (এইচএসটি) আব্দুল হালিমের বিরুদ্ধে বিনা অনুমতিতে বিদেশ গমনের অভিযোগ উঠেছে। মায়ের চিকিৎসার কথা বলে একমাসের ছুটি নিলেও পরে নিজের অসুস্থতার কারণ দেখিয়ে অতিরিক্ত তিনমাস অনুপস্থিত থেকেছেন। সম্প্রতি তিনি কারখানায় যোগদানের চেষ্টা করছেন বলে জানা গেছে।

জেএফসিএল সূত্র জানায়, যমুনা সার কারখানার উচ্চ দক্ষ কারিগর আব্দুল হালিম মায়ের চিকিৎসার কথা বলে গত বছরের ৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত একমাসের ছুটি নেন। ছুটির মেয়াদ অতিক্রম হওয়ার পরও তিনি যোগদান না করায় ৬ নভেম্বর ইঅ্যান্ডআই বিভাগ থেকে প্রশাসন বিভাগকে জানানো হয়। পরে প্রশাসন বিভাগ ২৫ নভেম্বর, ২৪ ডিসেম্বর ও চলতি বছরের ২০ জানুয়ারি আব্দুল হালিমের বর্তমান ও স্থায়ী ঠিকানায় পৃথক তিনটি নোটিশ দেয়। বারবার তাগাদা সত্ত্বেও একমাসের ছুটি ছাড়াও টানা আরও তিনমাস কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে জানতে আব্দুল হালিমের ফোনে কল করা হলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে কেটে দেন। পরে একাধিক নম্বর থেকে ভিন্ন ভিন্ন সময়ে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, কর্মস্থলে তার অনুপস্থিতির বিষয়ে তদন্ত কমিটি করা হবে। তদন্তে বিনা অনুমতিতে বিদেশ গমন বা সুনির্দিষ্ট কারণ ছাড়া অনুপস্থিতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102