ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিভিন্ন অপরাধে ৭ প্রতিষ্ঠানের জরিমানা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৮৫ বার পঠিত

চুয়াডাঙ্গায় মূল্য-তালিকা, ভাউচার না থাকাসহ বিভিন্ন অপরাধে সাত প্রতিষ্ঠানের ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ শহরের বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

তিনি বলেন, ভোজ্য তেলের নতুন মূল্য কার্যকর ও পবিত্র মাহে রমজানের আগে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পেঁয়াজ, সবজি, মুদি দোকানে অভিযান চালানো হয়। এসময় মেসার্স সুমন স্টোরে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক শ্রী সাধন সাধুখাকে পাঁচ হাজার, মেসার্স অন্তর স্টোরের মালিক মো. অন্তর হোসেনকে তিন হাজার, মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদ মুন্সিকে পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর রং মেশানো খোলা চিপস বিক্রির অপরাধে ৪ হাজার, মেসার্স সুকুমার স্টোরের মালিক শুভন কুমারকে তিন হাজার, মেসার্স মানিক স্টোরের মালিক মো. তিজারত মন্ডলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, পরে কাঁচামালের খুচরা বাজার তদারকি করা হয়। এসময় মেসার্স জামান ভান্ডারের মালিক মো. রবিউল ইসলামকে পণ্যের কেনার ভাউচার না রাখা ও খুচরা মূল্য-তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ভান্ডার পেঁয়াজের আড়তে ভাউচার সংরক্ষণ না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে ন্যায্যমূল্যে পণ্য কেনা-বেচার ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়। আর তেলের নতুন মূল্য কার্যকর করতে সবাইকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102