ads
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেইলি রোডে আগুন: সাততলা থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেও গুরুতর আহত ছাত্রলীগ নেতা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে বাঁচতে সাততলা থেকে লাফিয়ে মারাত্মক আহত হয়েছেন মুজাহিদুল ইসলাম জুবায়ের (২১) নামে এক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে এ আগুন লাগে। আহত মুজাহিদুল ইসলাম জুবায়ের ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ও উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের মান্নান শেখের ছেলে।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুজাহিদুল ইসলাম জুবায়ের উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক। তিনি রাজধানীর বেইলি রোডের ওই ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি করতেন। ভবনে আগুন লাগার পর দৌড়ে সাততলায় আশ্রয় নেন। পরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে বাঁচতে সাততলা থেকে লাফিয়ে পড়েন। এতে তার দুটি পা এবং কোমরের একটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102