ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেইলি রোডে অগ্নিকাণ্ড: মেহেদীর সঙ্গে পুড়ল বিদেশ যাওয়ার স্বপ্ন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিদেশে যাওয়া হলো না টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মেহেদী হাসানের। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনে নিজের সঙ্গে পুড়ে গেছে তার বিদেশ যাওয়ার স্বপ্ন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালেও তার বাবার কাছে ফোন করে পাসপোর্ট করার জন্য কাগজপত্র তৈরি করতে বলেন মেহেদী। কিন্তু রাতেই রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে।

শুক্রবার (০১ মার্চ) মেহেদীর মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে জমে শত মানুষের ভিড়।

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম। তার মা ও বোন বার বারই মূর্ছা যাচ্ছেন। ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা আয়নাল মিয়া। এদিকে নিজ চোখের সামনে বড় ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছে না ছোট ভাই ইসরাফিল। তারা দুই ভাই ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে চাকরি করতেন।

দুপুরে দেওড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে সামাজিক গোরস্থানে মেহেদীকে দাফন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102