ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই সতীর্থ মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎস্বর্গ করলেন তামিম

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পঠিত

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ গ্রহণ করেছে ফরচুন বরিশাল। আর এই ট্রফি জয়ের পেছনে অন্যতম নায়ক ছিলেন তামিম ইকবাল। দক্ষিণবঙ্গের দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় করেছেন ট্রফি। তবে ট্রফি জয়ের পর সেটি উৎসর্গ করেছেন দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে। এ কারণও জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘অবশ্যই যে কোনো ট্রফি ফ্যান্টাসটিক। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিল, কিছু তরুণ খেলোয়াড়, মিরাজ বলেন বা সৌম্য বলেন; দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি) তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব। ’

‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়তো চালিয়ে যাবে। অন্যদের মতো এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল। ’-যোগ করেন তামিম।

ট্রফি জিততে ব্যক্তিগত আবেগ ছিল কিনা এমন প্রশ্নে তামিম বলেন, ‘ব্যক্তিগত কোন আবেগ ছিল না। ভালো করতে চেয়েছি। হয়ত সেরা অবস্থায় ছিলাম না কিন্তু অবদান রেখেছি।’

এছাড়া দলের মধ্যে পরিবেশ বেশ ভালো ছিল বলে জানিয়েছেন শিরোপাজয়ী তামিম। তিনি বলেছেন, ‘বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষ ছিল। আমরা প্লে অফে আসতে পারব নাকি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারনে এটা করতে পেরেছি। আমি মালিকের কথা বলব, উনার সঙ্গে আমার দ্বিতীয়বার। উনার টাকা পয়সা দেওয়ার দায়িত্ব ছিল। সেটা দারুণ করেছেন। ক্রিকেটের কোনো দিকে যুক্ত হননি। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102