ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজায় ইসরায়েলি হামলায় ৭ জিম্মি নিহত, দাবি হামাসের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৮ বার পঠিত

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের কাছে থাকা সাত ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছরের ৭ অক্টোবর সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালান হামাসের সদস্যরা। সেদিন হামাসের হামলায় ইসরায়েলের অন্তত ১ হাজার ১৬০ জন নাগরিক নিহত হয়। সেদিন হামাস দেশটি থেকে ২৪০ জন ইসরায়েলি ও বিভিন্ন দেশের নাগরিককে জিম্মি করে আনে। সে ঘটনার প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। সেই হামলায় এখন পর্যন্ত ৩০ হাজার ২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭১ হাজারের বেশি।

হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের পর আমরা নিশ্চিত হয়েছি যে, জায়নবাদীদের (ইহুদি জাতীয়তাবাদী ইসরায়েলি বাহিনী) হামলায় গাজায় আমাদের কয়েকজন যোদ্ধা শহীদ হয়েছেন। সেই সঙ্গে শত্রুপক্ষের সাত জিম্মির মৃত্যু হয়েছে।’

নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে হামাস। তাঁরা তিনজনই বৃদ্ধ। হামাসের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, নিহত ওই বৃদ্ধ তিনজন হলেন—চাইম গেরশন পেরি (৭৯), জোরাম আইতাক মেতজগার (৮০) এবং আমিরাম ইসরায়েল কুপার (৮৫)। গোষ্ঠীটি জানিয়েছে, তারা পরে নিহত বাকি চারজনের নাম প্রকাশ করবে। উল্লেখ্য, এই তিন বৃদ্ধকেই গাজা সীমান্তবর্তী কিব্বুৎজ থেকে জিম্মি করেছিল হামাস।

হামাসের গতকালের বিবৃতির আগে ইসরায়েলের পক্ষ থেকে ৩১ জিম্মির মৃত্যুর খবর জানানো হয়েছিল। তাঁদের মধ্যে ছয়জন ইসরায়েলি সেনা। তবে সর্বশেষ বিবৃতিতে হামাস বলেছে, মারা যাওয়া জিম্মির সংখ্যা ৭০ ছাড়াতে পারে।

গত নভেম্বরে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর করেছিল ইসরায়েল ও হামাস। ওই সময় যুদ্ধবিরতির শর্ত মেনে ১০৫ জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা বেশ কিছু ফিলিস্তিনি মুক্তি পান। এখন গাজায় নতুন করে যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102