শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও কবি সংঘের সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক, কলামিস্ট তালাত মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
রোববার (৩ মার্চ) সন্ধ্যায় জেলা সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।
তিনি কবি সংঘ বাংলাদেশের সভাপতি, ঢাকা রিপোর্টের সহযোগী সম্পাদক, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
সাংবাদিক তালাত মাহমুদের মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাব, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরাম, মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, রক্তসৈনিক বাংলাদেশ, আজকের তারণ্য, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, উন্মোচন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন, মরহুমের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তীতে জানাজা নামাজের সময় জানানো হবে।