ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাবন্দি ইমরান খানের কিছু হলে সরকার দায়ী থাকবে: পিটিআই

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২৯ বার পঠিত

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র শোয়েব শাহীন।

বৃহস্পতিবার (৭ মার্চ) পাকিস্তানের নির্বাচন কমিশন ভবনের সামনে শাহীন বলেন, ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে। সন্ত্রাসীরা কেন সারা দেশের এত কারাগার থাকতে যেখানে ইমরান খানকে রাখা হয়েছে সেখানে হামলার জন্য বেছে নিলো।

পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগ একজন আফগান সন্ত্রাসীকে গ্রেফতার করার দাবি জানিয়েছে। তার কাছে থেকে আদিয়ালা কারাগারের ম্যাপ ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। এরপরই পিটিআই মুখপাত্র এমন মন্তব্য করেন।

বেশ কয়েকটি মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান।

এর আগে আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

জানা গেছে, যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও পুলিশ।

২০২২ সালে সরকার বিরোধী মিছিল চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সন্ত্রাসীরা। সে সময় তার পায়ে গুলি লাগায় সৌভাগ্যক্রমে বেঁচে যান।

সূত্র: জিও নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102