ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিএনপি জনগণের চিন্তা করে না, শুধু ক্ষমতায় যাওয়ার চিন্তা করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৭ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাদের একটা গঠনতন্ত্র রয়েছে। এই ধারাকে অক্ষুণ্ন রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জনগণের চিন্তা করছেন, জনগণকে আরও কীভাবে সম্পৃক্ত করবেন, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তার চিন্তা করছেন। কাজেই কোন দেশ কী বললো, আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো, আমাদের জনগণকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা আমাদের গণতন্ত্রের চর্চাটা আরও কীভাবে সুন্দর করবো এগুলো আমাদের বিষয়। বিএনপি জনবিচ্ছিন্ন পার্টি হয়ে গেছে। আপনারা দেখেছেন তাদের ধ্বংসলীলা। তারা শুরু থেকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে দলের ওপর। তারা জনগণের চিন্তা করে না। চিন্তা করে কীভাবে ক্ষমতায় আসবে।

এ ছাড়াও তিনি আরও বলেন, ‘জেলা লেভেলে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নৌকা প্রতীক থাকবে না যে পারে সে নির্বাচন করবে স্থানীয় সরকারে। তাই আমরা মনে করি, আমাদের দেশে যদি গণতন্ত্রের চর্চা না হয় যারা বলেন গণতন্ত্রের চর্চা নাই তাদের দেশে কতোখানি আছে তা নিয়ে আমার প্রশ্ন আছে।’

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসার সঙ্গে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, জনপ্রতিনিধি এবং সেবনকারীদের ডোপ টেস্টের আওতায় আনার ব্যাপারে বলেন, ‘এই বিষয়ে বিধিমালা করা হচ্ছে। মাদক যে ভয়ঙ্কর নেশা। আমাদের নতুন প্রজন্মকে যদি রক্ষা করতে না পারি তাহলে আমাদের স্বপ্নটা অনেক দূরে চলে যাবে।’ কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার দুপুর ১২টায় কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলোচনা সভায় যোগ দেন। এসময় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের এমপি ডা. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের এমপি সৌমন্দ্রে প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ আসনের এমপি বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের বঙ্গসোনাহাট ও রৌমারী স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন চালু করতে দু’দেশের বর্ডার স্টেশনগুলোর পারমিশন লাগে। ভারতের বিএসএফর চিফ আমাদের দেশে আছেন। তিনিও বিষয়টি জানেন। আমাদের বিজিবি এনিয়ে আলোচনা করেছেন। আমাদের সচিব মহোদয়ও এখানে আছেন। তিনিও জানিয়েছেন এটা নিয়ে কাজ চলছে। ভারত-বাংলাদেশ একমত হয়ে শিগগিরই এটা চালু করতে যাচ্ছি।’ কুড়িগ্রামে সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিকাল ৩টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি লোকসংগীত উৎসবের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102