পিরোজপুরের সদর উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পাড়েরহাট সড়কের বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চারজন মারা যান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।