ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে ৩২ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৫ বার পঠিত

যশোরে হত্যা-অস্ত্রসহ ৩২ মামলার আসামি রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে যশোরের রেলগেট এলাকায় রমজান শেখকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজা বিভিন্ন স্থানে অপকর্ম করে এসে তার স্বামীর কাছে শেল্টার নিতেন। বর্তমানে পিচ্চি রাজা পুলিশের গ্রেফতার আতঙ্কে ছিলেন। তার স্বামী পিচ্চি রাজাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন আশঙ্কা থেকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, এলাকায় শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে অজ্ঞাতনামা আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। পরে যশোর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102