ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার পঠিত

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃস্পতিবার (৪ এপ্রিল) জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর ও দর্শনা পৌর এলাকায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে ইব্রাহিম (১০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার শ্রীবাড়ি হাড়িভাঙ্গা গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ও দর্শনা থানার (ওসি) বিপ্লব কুমার সাহা সড়ক দুর্ঘটনার দুজনের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইক ইব্রাহিমকে ধাক্কা দেয়। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা ইব্রাহিমকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি ট্র্যাক্টরের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ইমরান ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা ইমরানকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ জাগো নিউজকে বলেন, দুজনই মাথায় আঘাত পেয়েছিলেন। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102