ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লঞ্চে বোরকা পরে ছিনতাইয়ের সময় আটক ৩

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার পঠিত

ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে নারীদের বোরকা পরে কৌশলে ছিনতাই করার সময় তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদরের জিমখানা এলাকার সাব্বির (২০), আরাফাত (২২) ও রুবেল (৩৪)।

পুলিশ জানায়, একটি চক্র বোরকা পরে লঞ্চে ও লঞ্চঘাটে ভিড়ের মধ্যে কৌশলে টাকা ও মোবাইল ছিনতাই করে আসছিল। কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির অভিযোগ এনে গণপিটুনির ভয় দেখানো হতো। পুলিশ এই চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল।

এর মধ্যেই শুক্রবার রাতে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে সাব্বিরকে বোরকা পরা অবস্থাতেই ধরা হয়েছে। এসময় ছিনতাই করা দুটি মোবাইল ফোন ও বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছিল, তারা এসে নিজেদের মোবাইল ফোন ও টাকা শনাক্ত করেছেন।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বোরকা পরে ছিনতাই করছিল। আজ ছিনতাই করার সময় তাদের আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102