ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ ইমাম মোয়াজ্জিন উলামা ঐক্য পরিষদের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সাধারণ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইমাম মোয়াজ্জিন উলামা ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার ‘আখের মামুদ দারুল উলুম নূরানী ও হাফেজীয়া মাদ্রাসায় এসব খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

এসময় প্রায় অর্ধ শতাধিক দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা সাখওয়াত হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম।

মাওলানা আশরাফুল ইসলাম বলেন, আমরা নিজেরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেছি। আজকের উপহারে ছিল ক চাল, ডাল, তেল, চিনি, লবণ ও সেমাই। স্বতঃস্ফূর্তভাবে আমাদের এ অংশগ্রহণে সবার দোয়া ও ভালোবাসা চাই।

সাখওয়াত হোসেন সোহাগ বলেন, ইমাম মোয়াজ্জিন উলামা ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবীমূলক সংগঠন। আমরা দরিদ্র ও দুঃস্থ শিক্ষার্থীদের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করি। আর সামাজিক কাজ হিসেবে আজ নিম্ন আয়ের মানুষদের ঈদের খাদ্যসামগ্রী উপহার দিয়েছি। এসব উপহার পেয়ে প্রান্তিক এসব জনগোষ্ঠীর নারী-পুরুষরা বেশ খুশি হয়েছে। সবার ভালবাসা ও সহযোগিতা নিয়ে সামাজিক এমন কল্যাণমুখী কাজগুলো চালিয়ে যেতে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102