ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কালবৈশাখী ও বজ্রপাতে প্রাণ গেলো ১২ জনের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

দেশের বেশ কয়েকটি জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। এতে প্রাণ গেছে চারজনের। গাছপালা উপড়ে পড়ে ও ঝড়ে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি। এছাড়া বজ্রপাতে মারা গেছেন আরও আটজন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোলার লালমোহন, তজুমদ্দিন ও মনপুরায় কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০০ ঘরবাড়ি আংশিক এবং অর্ধশত সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালীর বাউফলে ঝড়ে ও বজ্রপাতে দুজন, খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে একজন, ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে তিনজন, নেত্রকোনার রাজঘাট হাওরে বজ্রপাতে একজন, পিরোজপুর সদরে কালবৈশাখীতে একজন ও বাগেরহাটে বজ্রপাতে একজন মারা গেছেন। এছাড়া রাঙ্গামাটির রাজস্থলীতে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, এটি প্রাথমিক হিসাব। মৃতের সংখ্যা ঠিক থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102