ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বগুড়ার ধুনটে মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে কৃষক বাবাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার দায়ে করা মামলায় ছেলে হৃদয় হাসান খোকনকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। হৃদয় হাসান খোকন উপজেলার চালাপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের (৬২) ছেলে। শুক্রবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় হাসান খোকন মন্ডলকে মালয়েশিয়া পাঠিয়েছিলন তার বাবা আব্দুল মান্নান। দীর্ঘ ৯ বছর মালয়েশিয়া থাকাকালীন চীনের এক নারীর সঙ্গে এক্সপোর্টের ব্যবসায় জড়িয়ে পড়েন খোকন মন্ডল। এ সময় ওই নারী তার কাছ থেকে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যান। এতে করে খোকন মন্ডল টাকা হারিয়ে হতাশায় মাদকাসক্ত হয়ে পড়েন।

প্রায় দেড় বছর আগে খোকন মন্ডলকে চালাপাড়া গ্রামের বাড়িতে ফিরিয়ে আনেন বাবা আব্দুল মান্নান। কিন্তু বাড়িতে ফেরার পর খোকন মন্ডল কোনো কাজকর্ম করতেন না। এদিকে বিদেশে গিয়ে টাকা হারানোর বিষয় নিয়ে বাবা ও ছেলের প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

এ অবস্থায় ২২ জানুয়ারি সন্ধ্যার দিকে বাবার কাছে মাদকদ্রব্য কেনার জন্য টাকায় চান খোকন মন্ডল। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করায় খোকন মন্ডল নিজ বাড়ির আঙিনায় বাবা আব্দুল মান্নানকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ২৩ জানুয়ারি রাতে নিহতের ছোট ছেলে বৈশাখ হাসান বাদী হয়ে হৃদয় হাসান খোকনের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102