ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩-১ ব্যবধানে হেরে বিদায় মেসিদের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পঠিত

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটসরের মতো তারকা নিয়েও ইন্টার মিয়ামি পারলো না মন্টেরের সঙ্গে। ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হারের পর এবার মেক্সিকান ক্লাবের মাঠে খেলতে গিয়ে ৩-১ ব্যবধানে হেরেছে মিয়ামি।

ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ম্যাচে বলতে গেলে মন্টেরের কাছে পাত্তাই পায়নি মিয়ামি। মন্টেরে ১৮টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। মেসি-সুয়ারেজরা মাত্র ৫ শট নিয়ে একটি রাখতে পেরেছিলেন লক্ষ্যে।

ম্যাচের প্রথম ভালো সুযোগটি অবশ্য তৈরি করেছিলেন মেসিই। ২৫ মিনিটে জটলা থেকে নেয়া মেসির শট একটুর জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সেটিই ছিল ম্যাচে মিয়ামির প্রথম শট।

এর ছয় মিনিটের মাথায় তারা গোল হজম করে বসে। মন্টেরেকে এগিয়ে দেন ভাজকুয়েজ। প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য গোল শোধের সুযোগ এসেছিল মিয়ামির। সুয়ারেজ জালে বল জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে দাপট দেখায় মন্টেরে। ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে ২-০ করেন বেরটেরামে। এর ছয় মিনিটের মাথায় গ্যালারডো মিয়ামির ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে হেডে ব্যবধান ৩-০ করেন।

এরপর যেন মরার ওপর খাড়ার ঘা মিয়ামির। ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জর্ডি আলবা মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। লড়াইয়ে ফেরার আশা শেষ হয়ে যায়।

শেষদিকে এসে গোমেজ ৮৫ মিনিটে গোল করলে পরাজয়ের ব্যবধান যা একটু কমেছে। ৩-১ গোলের বড় হারে বিদায় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102