ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈদে ২ দিন বন্ধের পর চালু হলো মেট্রো

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৬৩ বার পঠিত

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) ও পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা দুইদিন বন্ধ ছিল মেট্রোরেল। ছুটি শেষে আজ (শনিবার, ১৩ এপ্রিল) থেকে চালু হয়েছে মেট্রোরেল।

এদিন সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে মেট্রো। আর মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছাড়ে সকাল সাড়ে ৭টায়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের আগে প্রতিদিন ২ লাখ ৯৫ হাজারের মতো যাত্রী মেট্রোরেলে চলাচল করতো। এরপর রমজানের প্রথমার্ধে অফিস ছুটির সময় কমে এলে যাত্রী কমে প্রতিদিন গড়ে ২ লাখ ৪৬ হাজার মুনুষ যাতায়াত করতো।

তবে ১৬ রমজান থেকে মেট্রোরেলের চলাচল এক ঘণ্টা বাড়ানো হয়। এর পর যাত্রী সংখ্যা আরও বেড়ে যায়। সে সময় গড়ে ২ লাখ ৯০ হাজার করে যাত্রী চলাচল করেছে।

এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, ঈদের জন্য মেট্রোরেল শুধু ঈদের দিন (১১ এপ্রিল) বন্ধ থাকবে।

প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102