ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীর এএসপির বিরুদ্ধে পর্যটকদের মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার পঠিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে পর্যটকদের মারধরের অভিযোগ উঠেছে ফেনীর সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তসলিম হুসাইনের বিরুদ্ধে।

ঈদের পরদিন শুক্রবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মুছাপুর পর্যটনকেন্দ্র রেগুলেটর সড়কে এ মারধরের ঘটনা ঘটে।

তবে মারধরের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

এ ঘটনায় আহত হয়েছেন – আলী আজগর (৩৬) তার ভাই পুলিশ কনস্টেবল ওমর ফারুক (৩১) ও আজগরের স্ত্রীসহ (২৭) বেশ কয়েকজন।

আহতরা সবাই নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের বাসিন্দা।

আলী আজগর অভিযোগ করে বলেন, ঈদে স্ত্রী, দুই সন্তান, ভাই ওমর ফারুক ও তার কয়েকজন বন্ধু নিয়ে মুছাপুর ক্লোজারে ঘুরতে যাই। বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। ওই মোটরসাইকেলে আমার স্ত্রী ও দুই সন্তান ছিল। কিছু পথ আসার পর বিপরীত দিক থেকে একটি পুলিশের গাড়ি আসে। এর কিছুক্ষণের মধ্যে সড়কটির দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে গাড়ি থেকে একজন (সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইন) একটি লাঠি নিয়ে নেমে আসেন। তিনি গাড়ি থেকে নেমেই লোকজনকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় আমি উনাকে গালাগালি করতে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কলার ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

আলী আজগরের খারাপ আচরণের কারণে ভুল বোঝাবুঝি থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে দাবি সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইনের

তবে কাউকে মারেননি দাবি করে তিনি বলেন, সড়কের জ্যাম থাকায় আমি প্রথমে গাড়ি থেকে নেমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করি।

বিষয়টি অভিযোগকারীর সঙ্গে বসে মীমাংসা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102