ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেয়াল টপকে পার্কে যাওয়ায় ৫ শিশুকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পঠিত

শরীয়তপুর শহরের শিল্পকলা সংলগ্ন মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর শিশু পার্ক নির্মাণ করা হয়েছে।

গত ঈদুল ফিতরের দিন (১১ এপ্রিল) এ শরীয়তপুর পার্ক উদ্বোধন করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) টিকিট ছাড়া দেয়াল টপকে পার্কে যাওয়ায় পাঁচ শিশুকে আটক করে গ্রামপুলিশ ও আনসার সদস্যরা। সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইন উদ্দিনের নির্দেশ ও উপস্থিতিতে আটক শিশুদের কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি ও ভিডিও করেন পার্কে আসা দর্শনার্থীরা। এসব ছবি ও ভিডিওতে ইউএনওকে দেখা গেছে।

এ ব্যাপারে ইউএনও মাইন উদ্দিন বলেন, শিশুদের কান ধরিয়ে রাখার বিষয়টি আমার জানা নেই। কয়েক শিশু দেয়াল টপকে পার্কে ঢুকেছিল। পাশে যারা ছিলেন, তারা তাদের ধরে এনেছেন। ওরা দাঁড়িয়ে ছিল, ভয়ে হয়তো কানে হাত দিয়েছে। তবে আমি তাদের (শিশুদের) বলেছি, দেয়াল টপকে পার্কে প্রবেশ করা অপরাধ। এটা চুরির সমান অপরাধ। তোমরা আর কখনো এ কাজ করবে না। সৎ ও ভালো মানুষ হয়ে জীবনযাপন করবে। এমন লেসন (শিক্ষা) দিয়ে আমি তাদের ছেড়ে দিয়েছি।

দুই শিশুকে দেড় ঘণ্টা আটকে রাখার ঘটনাটি আমার জানা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102