ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পঠিত
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতা নিহত

ময়মনসিংহের ভালুকায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মেহেদি হাসান রুবেল (৩০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। তিনি উপজেলার বিরুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রুবেল ওই গ্রামের ফিরুজ মিয়ার ছেলে।

বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি মর্মান্তিক।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এতথ‍্য নিশ্চিত করে বলেন, নিহত রুবেল সকালে নিজ মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102