ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডিগবাজি এখন ব্র্যান্ড: দাবি জায়েদ খানের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। নানা কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকেন তিনি।

ইদানিং বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দিতে দেখা যায় তাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
ঈদে মুক্তি পেয়েছে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। অন্য তারকাদের মতো ঈদ অনুষ্ঠান করে বেড়াচ্ছেন জায়েদ খানও। হাজির হয়েছেন টেলিভিশন অনুষ্ঠানেও।

জায়েদ খান মানেই ডিগবাজি, এই ব্র্যান্ডিংকে কীভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, উপভোগ করি। এটা সিগনেচার স্টেপ। আমি বিভিন্ন দেশে শো করতে গেছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে।

প্রায় এক যুগ পর ঈদে মুক্তি পেয়েছে জায়েদ খান অভিনীত কোনো সিনেমা। বেশ সাড়াও পেয়েছে ‘সোনার চর’। যা নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা। সিনেমাটির পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীনসহ অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102