ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের এক হচ্ছেন তাহসান-মিথিলা!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

তরুণ প্রজন্মের জনপ্রিয় জুটি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। এক ছাদের নিচে ১১ বছর সংসারের পর ভক্তদের হতাশ করেন তারা। ২০১৭ সালের মে মাসে সাংসারিক জীবনের ইতি টেনে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন।

তবে নতুন খবর হচ্ছে, তাহসান-মিথিলার ভক্তদের সেই কষ্ট কিছুটা হলেও দূর হতে চলেছে। আবারও এক হচ্ছেন দুই তারকা। তবে দাম্পত্য জীবনে নয়, একটি ওয়েব সিরিজে। সাত পর্বের এই সিরিজের নাম ‘বাজি’। যেখানে তাহসানকে দেখা যাবে একজন ক্রিকেটারের ভূমিকায়। মিথিলা অভিয়ন করবেন সাংবাদিক চরিত্রে।

বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য প্রশংসিত এ জুটি। তবে এরপর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার ওয়েব সিরিজ ‘বাজি’র সৌজন্য সেই অপেক্ষা শেষ হচ্ছে।

আরিফুর রহমানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজটির একটা ধাপের শুটিং শেষ হয়েছে। একটি ফোরস্টার হোটেলে দুই মাস এই ওয়েব সিরিজের শুটিং হয়েছে। দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিরিজটি মুক্তি পাবে।

প্রসঙ্গত, তাহসানের সঙ্গে ডিভোর্সের পর গত তিন বছর ধরে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জীর ঘরণি মিথিলা। একমাত্র মেয়ে আইরা তার সঙ্গেই তাকে। তবে তাহসান নতুন করে আর কারও সঙ্গে সংসার পাতেননি। তিনি একাই আছেন তার গান, অভিনয় এবং শিক্ষকতা নিয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102