ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোপালগঞ্জে থ্রি হুইলার-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার পঠিত

গোপালগঞ্জে থ্রি হুইলার ও মাটি বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খলিফা (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছেন চার যাত্রী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ উপজেলার নিলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকার তহম আলী খলিফার ছেলে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, থ্রি হুইলারটি টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রলির সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থ‌লেই নজরুল ইসলাম খলিফা মারা যান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102