ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৬৬ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচার এবং মূল পরিকল্পনাকারী ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রীজপাড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র উজ্জ্বল মিয়াকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে বাড়ীর পাশে পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংকে রেখে দেয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

নিহতের বাবা উশর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সাথে সরাসরি জড়িত আসামিদের আটকে গড়িমসি করছে পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এনিয়ে প্রাণনাশের ভয়ে আছেন বলে জানান তিনি। দ্রুত ছেলে হত্যার সঙ্গে জড়িত আসামিদের আটকের দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত উজ্জলের বাবা উশর আলী, এলাকাবাসীর পক্ষে রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, সোহেল রানা, আব্দুল হাই প্রমুখ।

সরিষাবাড়ী স্কুলছাত্র হত্যা বিক্ষোভ ময়মনসিংহ জামালপুর সরিষাবাড়ি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102