ads
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৭২ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরো ছয়জন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলা সদরের সিদ্দিক মাতুব্বর (৫২) ও সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের ইমদাদ হুসাইন (৪৮)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ফরিদপুর থেকে সালথাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সালথা থেকে ফরিদপুরগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। মাহিন্দ্রায় চালক ও আটজন যাত্রী ছিলো। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালক সিদ্দিক মাতুব্বর মারা যান। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন মারা যান। বাকি আহত ছয় যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মাহিন্দ্রা উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102