ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৭১ বার পঠিত

নাটোরের লালপুরে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার লালপুর পুরোনো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম এমদাদুল হক। সে উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে। অভিযুক্ত সেই নারী একই এলাকায় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সেই মেয়ের প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল। গত ৬ মাস পূর্বে ওই প্রেমিকযুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এমদাদুল সুকৌশলে পালিয়ে যান। ৬ মাস পর ঈদে বাড়ি ফেরায় এমদাদুলকে পুনরায় বিয়ের জন্য চাপ দিয়ে থাকে ওই নারী। বিয়েতে রাজি না হওয়ায় সকাল ৬টার দিকে এমদাদুলকে লালপুর পুরোনো বাজার এলাকায় ওই নারী, তার পিতাসহ আরও কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় প্রেমিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102