ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আঙুলের অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণে আনু মুহাম্মদ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৪১ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তিনি আহত হন।

রবিবার বেলা ১১টার দিকে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে পায়ের আঙুল কাটা পরে তার। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ওই সময় চিকিৎসক জানিয়েছিলেন, অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুল মারাত্মকভাবে থেঁতলে গেছে। এতে আঙুলের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন। ঢামেকেই তার পায়ের অস্ত্রোপচার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান বিধান সরকার বলেন, ‘অধ্যাপক আনু মুহাম্মদের পায়ের আঙুলের চামড়া কেটে ফেলা হয়েছে। এতে আঙুলের হাড় বের হয়ে গেছে। তবে আঙুল কাটা হয়নি।’

চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘তার আঙুলে একটি অস্ত্রোপচার হয়েছে। এখন চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।’

একটি স্মরণসভায় যোগ দিতে গত শুক্রবার আনু মুহাম্মদ দিনাজপুরে যান। শনিবার সভায় অংশ নিয়ে একতা এক্সপ্রেস ট্রেনে করে রবিবার ঢাকায় ফিরছিলেন তিনি। বেলা ১১টার দিকে ট্রেনটি খিলগাঁওয়ে পৌঁছানোর পর ট্রেন থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান আনু মুহম্মদ। ট্রেনটি ধীরগতিতে চলছিল। পিছলে পড়লে তার দুই পা ট্রেনের চাকায় নিচে চলে যায়।

আনু মুহাম্মাদকে হাসপাতালে নিয়ে আসা মাহাতাব উদ্দিন আহমেদ বলেন, ‘তিনি খিলগাঁওয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙুল কাটা পড়ে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102