ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ইউএনও কার্যালয়ে চুরি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭০ বার পঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিনগত রাতের কোন এক সময় ইউএনও অফিস থেকে দুটি হার্ডডিস্কসহ মনিটর, একটি ল্যাপটপ ও দুটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২১ এপ্রিল) শাজাহানপুর উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অফিস শেষে রাত ১১টার দিকে চলে যান। শুক্রবার ও শনিবার উপজেলা প্রশাসনের কার্যক্রম বন্ধ থাকায় কেউ সেখানে আসেননি। তবে শনিবার বিকেলের দিকে অফিসের কর্মচারী মোস্তা এসে দেখতে পান একটি কক্ষের তালা ভাঙা।

ইউএনও তাহমিদা আক্তারকে বিষয়টি জানালে খবর পেয়ে তিনি সেখানে যান। অফিসের তিনটি কক্ষ থেকে ওই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চুরি হয়েছে। একটি কক্ষের তালা ভাঙা থাকলেও বাকি কক্ষগুলো তালাবদ্ধ দেওয়া ছিল।

জানতে চাইলে শাজাহানপুর উপজেলার ইউএনও তাহমিদা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ব্যস্ত আছেন বলে মোবাইলের কল কেটে দেন।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মালামাল ও জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102