ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ হেলিকপ্টারের সংঘর্ষ: ১০ নৌ-সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৭৮ বার পঠিত

মালয়েশিয়ার লুমু শহরে ২টি হেলিকপ্টার মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়ে ১০ জন নৌবাহিনীর সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টা ৩২ মিনিটে নৌবাহিনীর ঘাঁটির কাছে প্রশিক্ষণ নেয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (বারনামা) জানিয়েছে, একটি হেলিকপ্টারে ছিল ৭ জন এবং অপর হেলিকপ্টারটিতে ছিল ৩ জন নৌবাহিনীর সদস্য। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছে।

জানা গেছে, সকালে লুমুতে রয়্যাল মালয়েশিয়ান নেভি (আরএমএন) ঘাঁটিতে দুটি মালয়েশিয়ান সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার মধ্য-আকাশে সংঘর্ষে ১০ জনের কেউ বেঁচে নেই। এর মধ্যে এম৫০৩-৩ মেরিটাইম অপারেশনস হেলিকপ্টার (এইচওএম) বোর্ডে সাতজন ক্রু ছিল, অন্য এম৫০২-৬-এ তিনজন ছিল।

রয়্যাল মালয়েশিয়ান নেভি (আরএমএন) মঙ্গলবার পেরাকের বেস লুমুতে ৯০তম আরএমএনডে প্যারেড চলাকালীন দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ চিহ্নিত করার জন্য একটি তদন্ত বোর্ড গঠন করেছে।

মালয়েশিয়ান নৌ সদর দফতরের কৌশলগত যোগাযোগ শাখা একটি বিবৃতিতে বলেছে যে- তদন্ত বোর্ড একটি টিএলডিএম মেরিটাইম অপারেশন হেলিকপ্টার (এইচওএম-এডব্লিউ১৩৯) এবং একটি টিএলডিএম ফেনেক হেলিকপ্টার যেটি আজ সকালে ৯টা ৩২ মিনিটে বিধ্বস্ত হয়েছে তার বিষয়ে তদন্ত করবে।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত ১০ জনের অগ্নিদগ্ধ লাশ শনাক্তকরার জন্য লুমুট টিএলডিএম বেস সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আরো জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি স্পর্শকাতর হওয়ায় প্রচার না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102