ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৯ বার পঠিত

সারাদেশের মতো রাজবাড়ীতেও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায় করেছেন স্থানীয়রা।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা সংলগ্ন ঈদগাহ মাঠে এই নামাজ আদায় করা হয়।

বিশেষ এ নামাজে প্রায় ৩ শতাধিক মুসল্লী অংশ নেন। নামাজে ইমামতি করেন বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি। মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।

নামাজ পড়তে আসা মো. মফিজুল হক বলেন, সারাদেশ অসহনীয় গরম পড়েছে। অনেকদিন ধরেই বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। সেজন্য রাসুল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলাম। বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।

আরেক মুসল্লি খবিরুদ্দিন মোল্লা বলেন, ‘খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে। টিউবওয়েলে পানি উঠছে না। আমরা আজ এসেছি বৃষ্টির জন‍্য নামাজ আদায় করতে।

বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। ফলে ফসল নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের চলাফেরা, ইবাদত বন্দেগি করতেও সমস‍্যা হচ্ছে। যে কারণে আমরা আজ বৃষ্টির জন‍্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি আমাদের নামাজ কবুল করবেন এবং বৃষ্টি দিবেন’।

মোড়লগঞ্জে আল্লাহর কাছে গুনাহ মাফ ও বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102