ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তীব্র তাপদাহে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় তীব্র তাপদাহের ফলে হিট স্ট্রোকে গোলাম রাব্বানী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

মৃত গোলাম রব্বানী (৪৮) উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম গিলাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি গুঠাইল বাজারে মরিচের ব্যবসা করতেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী গোলাম রাব্বানী। পরে তাকে স্থানীয়রা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আমরা ধারণা করছি অতিরিক্ত গরমের কারণেই উনার মৃত্যু হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102