ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একুল-ওকুল সবই গেল আ.লীগ নেত্রীর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৯৮ বার পঠিত

বরগুনার বেতাগীতে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা না দিতে পেরে একুল-ওকুল দুটিই হারালেন আওয়ামী লীগ নেত্রী রিনা গাজীর।

উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তিনি এবং ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রিনা।

এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করেন।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।

কিন্তু উপজেলা নির্বাচনে অংশ নিতে অনলাইনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে পারেননি রিনা গাজী।

জানা যায়, রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এবং সময় শেষ হয়ে যাওয়ায় সার্ভারের সিস্টেমের কারণে অনলাইনে তার মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। যে কারণে পদ ও প্রার্থিতা উভয়ই তার হাতছাড়া হয়ে গেল।

বেতাগী উপজেলা নির্বাচন অফিসার স্বপন সিকদার জানান, সার্ভারের সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে, সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেটিকভাবে আপলোড বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আর কিছুই করার নেই। অনলাইনে ছাড়া মনোনয়নপত্র জমা নেওয়ার অন্য কোনো উপায় ও সুযোগ নেই।

উপজেলা নির্বাচনে অংশ নিতে আসা মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী রিনা গাজী বলেন, সব কাগজপত্র তৈরি করে সময়ের অভাবে তিনি অনলাইনে মনোনয়নপত্র সাবমিট করতে পারিনি। বিকাল ৪টা বাজতেই অনলাইনে আর ঢুকতে পারিনি। তাই ১৫ মিনিট সময় ব্যবধান হওয়ার জন্য তার প্রার্থী হওয়ার আর সৌভাগ্য হলো না। পরবর্তী সময় তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েও মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102