ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাপানের ‘বিপর্যয়কর এবং ক্ষতিকারক’ এলএনজি অর্থায়নে ঢাকায় প্রতিবাদ-মূকাভিনয়

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৫১ বার পঠিত
ঢাকায় ধরা ও ওয়াটারকিপার্সের প্রতিবাদ সমাবেশ ও মূকাভিনয় প্রদর্শনী

ঢাকার শ্যামলি পার্ক প্রাঙ্গণে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এবং ফসিল ফ্রি জাপান এর যৌথ উদ্যোগে ২৫ এপ্রিল প্রতিবাদ সমাবেশ ও মূকাভিনয় এর আয়োজন করেছে।

জাপানের এলএনজি সম্প্রসারণের পরিকল্পনাকে সামনে নিয়ে এসে জি-৭ ভুক্ত দেশগুলোর জলবায়ু, জ্বালানি এবং পরিবেশ মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদ এক যোগে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মোজাম্বিক, কানাডা এবং অস্ট্রেলিয়ায় আয়োজিত হচ্ছে। জীববৈচিত্র্য, জীবিকা, এবং বিভিন্ন দরিদ্র সম্প্রদায়ের নিরাপত্তার জন্যে এলএনজি সম্প্রসারনের জন্য ঋণ প্রদান বন্ধ করা ও এর ক্ষতিকর প্রভাবের অবসান ঘটাতে জাপানকে বাধ্য করতে জনমত গঠন-ই হলো এই উদ্যেগের মূল উদ্দেশ্য।

ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গবেষণা বিভাগের ব্যাবস্থাপক ইকবাল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের যোগাযোগ বিভাগের ব্যাবস্থাপক মামুন কবীর। সমাবেশে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ধরা’র সদস্য ফয়সাল আহমেদ।

আলোচনায় ধরার সদস্য ফয়সাল আহমেদ বলেন, জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) দ্বারা অর্থায়ন করা এলএনজি প্রকল্প জুড়ে একটি সুস্পষ্ট প্যাটার্ন রয়েছে। তারা জলবায়ু পরিবর্তনের জন্য বিপর্যয়কর এবং এমনকি স্থানীয় জনগণের জীবিকা, স্বাস্থ্য এবং নিরাপত্তা, জীববৈচিত্র্য এবং মানবাধিকারের জন্য হুমকিস্বরুপ প্রকল্পগুলোতে জেবিআইসি এল এন জি সম্প্রসারন করার জন্য ঋণ প্রদান করে। জাপান একটি গ্যাস সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য পাবলিক ফান্ড ব্যবহার করে যখন এলএনজিকে কয়লার একটি পরিষ্কার এবং প্রয়োজনীয় বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টায় আছে, এমতাবস্থায় তা জলবায়ুর জন্য মারাত্মক হুমকিস্বরুপ হয়ে উঠতে পারে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা বিভাগের ব্যাবস্থাপক ইকবাল ফারুক বলেন, জাপানের এনার্জি ফাইনান্সিং হল আমাদের জন্য একটি ঋণের ফাঁদ। এলএনজি থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার দাম সাধারণ জীবাশ্ম জ্বালানি থেকে ১০ গুন বেশী, যা বাংলাদেশের জনগোষ্ঠীর সামথ্যের বাইরে। জেবিআইসি, বাংলাদেশে আইইপিএমপিকে ও এলএনজিকে অর্থায়ন করতে চায়। আইইপিএমপি একটি ভ্রান্ত সমাধান যা বাংলাদেশের জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন করতে জেবিআইসি পরিকল্পনা বদ্ধ। আমাদের দেশের স্বার্থে এলএনজি এবং জীবাশ্ম জ্বালানিতে জাপানি ঋণ এর অর্থায়নকে অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের যোগাযোগ বিভাগের ব্যাবস্থাপক মামুন কবীর বলেন, পুরো এশিয়াব্যাপী এলএনএজি’র প্রচলনের ক্ষেত্রে জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন নামের ব্যাংক ঋণ প্রদানের পরিকল্পনা করছে। এলএনজিতে ঋণ প্রদান ও এর সম্প্রসারন আমাদের এই পৃথিবীর জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়া সত্ত্বেও ঋণ প্রদানকারী ব্যাংক তথা জেবিআইসি যেভাবে কাজ করছে তাতে আামাদের ভবিষ্যত আরো হুমকিতে রয়েছে। আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে ঋণ প্রদান বন্ধ করা ও এর সম্প্রসারণ রোধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জোর দাবি জানাচ্ছি।

কর্মসূচির শেষে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সদস্যরা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের নেতিবাচক প্রভাব তুলে ধরে একটি মূকাভিনয় প্রদর্শন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102