ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেরুতে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পঠিত

পেরুতে একটি বাস খাদে পড়ে ২৫ জনের ‍মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, উত্তর পেরুর একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে স্থানীয় এক কর্মকর্তা বলেন, রোববার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলের একটি সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর একটি খাদে পড়ে যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৩ বলে জানানো হয়। পরবর্তীতে এই সংখ্যা ২৫ বলে নিশ্চিত করা হয়। পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি খাদে পড়ে যায়। বেশ কয়েকজন আরোহী পানিতে ভেসে গেছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মী এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হতাহতের স্বজনরা জড়ো হতে শুরু করেন এবং অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় স্বজনদের খবর জানতে তারা উদ্বিগ্ন হয়ে ওঠেন।

ওই দুর্ঘটনার পর ৪৮ ঘন্টার শোক ঘোষণা করেছে সেলেনডিন পৌরসভা। দ্রুতগতি, রাস্তার বেহাল দশা এবং সঠিক ভাবে ট্রাফিক আইন মেনে না চলার কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় তিন হাজারের বেশি মৃত্যু রেকর্ড হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102