ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুক্রবার ক্লাস নেওয়ার পোস্টটি ভুলবশত হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৮৪ বার পঠিত

শিক্ষা কার্যক্রম সচল রাখতে ‘প্রয়োজনে শুক্রবারও পাঠদান হবে’ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টটি ভুলবশত হয়েছে। রবিবার বিকালে নতুন এক পোস্টের মাধ্যমে এ ব্যাপারে জানানো হয়।

এর আগে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে এক পোস্টে বলা হয়, ‘প্রয়োজনে শুক্রবারও পাঠদান হবে’। অবশ্য ঘণ্টাখানেক পরেই সেটি মুছে ফেলা হয়।

বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে নতুন পোস্টে বলা হয়, ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে একইদিন দুপুরে ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্টে শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয় বলেছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

রবিবার দুপুরের এই পোস্টটি বিকালে আরেকটি পোস্টের মাধ্যমে জানানো হয় যে এটি ভুলবশত পোস্ট হয়েছিল।

অন্যদিকে আজও তাপপ্রবাহ বহমান। এরই মধ্যে দফায় দফায় বন্ধের পর রবিবার সারাদেশে খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। নির্দেশনা মেনে পাঠদানও শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102