ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হজযাত্রীদের সঠিক সময়ে ভিসা হবে: ধর্মমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৮৬ বার পঠিত

সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসা হবে এবং তারা যথাসময়ে সৌদি আরবে যাবেন জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মঙ্গলবার (০৭ মে) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। এটা যে যেভাবে বলুক, আমাদের ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকিট নিচ্ছেন, ভিসা নিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চিত থাকুন, এটা কোনো সমস্যা হবে না। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব, সে সুযোগ আমাদের আছে।

তিনি বলেন, সমস্যার চিন্তা তো আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময় আমাদের সব কাজই করতে পারব ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই।

তবে ভিসার সময় বাড়ানোর ইঙ্গিত দিলেও তারিখ জানাননি ধর্ম মন্ত্রণালয়ের কেউ।

মন্ত্রী বলেন, হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি আরব সরকারের। ভিসা দেওয়ার দায়িত্বও তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে, সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ।

বুধবার প্রধানমন্ত্রীর হজ কার্যক্রম উদ্বোধনের পর বৃহস্পতিবার থেকে শুরু হবে হজ ফ্লাইট। আগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী মঙ্গলবার ভিসা আবেদনের শেষ দিন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৪ সনের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজ পালন করবেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৫ হাজারের মতো হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102